এলাকার ড্রেন পরিস্কার করার দাবিতে অবস্থান বিক্ষোভ এক দম্পতির - The News Lion

এলাকার ড্রেন পরিস্কার করার দাবিতে অবস্থান বিক্ষোভ এক দম্পতির




দি নিউজ লায়ন ;    দীর্ঘদিন যাবৎ এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে ড্রেনের মুখে আবর্জনা জমে ময়লা জল বাড়ির ভেতরে প্রবেশ করছে। যার ফলে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত বেজিখালি এলাকায়। গ্রীন নোংরা জল প্রবেশ করছে ওই এলাকার বাসিন্দা সুশান্ত ঘোষের বাড়িতেও। 


অবিলম্বে এলাকার ট্রেন পরিষ্কার করে সঠিক নিকাশি পরিষেবা দেওয়ার দাবিতে মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তরে সামনে অবস্থান বিক্ষোভে বসলেন সস্ত্রীক সুশান্ত ঘোষ। তাদের দাবি, বহুবার স্থানীয় পৌর সভায় এই বিষয়ে জানানোর পরেও এলাকার নিকাশি ব্যবস্থাপনার বিষয়ে কোনরকম কর্ণপাত করেনি পৌর প্রশাসন। 


বর্তমানে পুরভোট ভেঙে যাওয়ার কারণে মহকুমা শাসক পৌর প্রশাসক হিসেবে বহাল রয়েছেন। সেই কারণেই এলাকায় সঠিক নিকাশি পরিষেবা দেওয়ার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার দাবিতে এই অবস্থান-বিক্ষোভ এর সিদ্ধান্ত বলে এই দিন জানান বিক্ষোভকারী ওই ঘোষ দম্পতি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.